নেত্রকোনা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সদরের সাউদপাড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় মঙ্গলবার সকালে একজনের মৃত্যু হয়েছে। আহত হন ওই পরিবারের পাঁচজন।
নিহতের নাম বিনেন্দ্র চন্দ্র দাস (৬০)।
আহতরা হলেন- বিনেন্দ্রর স্ত্রী মঞ্জু রাণী দাস (৪৫), ভাই কৃষ্ণ চন্দ্র দাস (৫০), মেয়ে অঞ্জনা দাস, জামাতা প্রাণধন দাস (৩০) ও ছেলে নন্দ দাস।
কেন্দুয়া থানার ওসি মো. মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূর্ব শত্র"তার জেরে সকাল সাড়ে ৮টার দিকে প্রতিবেশী রবীন্দ্র চন্দ্র দাস তার লোকজন লাঠিসোটা নিয়ে বিনেন্দ্র চন্দ্র দাসের বাড়িতে হামলা করে।
তাদের মারধরে আহত বিনেন্দ্র হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯০৬ ঘ.
bdnews24