২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের সময় খুনের অভিযোগে মামলা

মুক্তিযুদ্ধের সময় হত্যা ও লুটপাটের অভিযোগে ঠাকুরগাঁওয়ে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2010, 11:43 AM

Updated : 25 Aug 2022, 02:03 PM

ঠাকুরগাঁও, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় হত্যা ও লুটপাটের অভিযোগে ঠাকুরগাঁওয়ে একটি মামলা হয়েছে। শনিবার দুপুরে হরিপুর উপজেলার তররা গ্রামের নজিবউদ্দিনের (৭০) বিরুদ্ধে মামলাটি করেন জেলা নাগরিক কমিটির সভাপতি শেখ ফরিদ। হরিপুর থানার ওসি হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে। তদন্ত করে তথ্য-প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাদির অভিযোগ, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে নজিবউদ্দিন হানাদার পাকিস্তানি বাহিনীর সহযোগী ছিলেন। তিনি হরিপুর আনসার কমান্ডার ওমর আলী সরকারকে হত্যা ও তার বাড়ি-ঘরে লুটপাট চালান। শেখ ফরিদ সাংবাদকিদের বলেন, নজিবউদ্দিন রাজাকার ও যুদ্ধাপরাধী। একজন সচেতন নাগরিক হিসাবে তিনি এই মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪০ ঘ.