২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামের উলফা নেতা ভৈরবে গ্রেপ্তার

ভারতের আসাম রাজ্যের বিছিন্নতাবাদী গেরিলা সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) শীর্ষস্থানীয় এক নেতা ও তার সহযোগীকে ভৈরবে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2010, 08:44 AM

Updated : 25 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের আসাম রাজ্যের বিছিন্নতাবাদী গেরিলা সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) শীর্ষস্থানীয় এক নেতা ও তার সহযোগীকে ভৈরবে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব জানায়, কিশোরগঞ্জের ভৈরবে লক্ষীপুর এলাকা থেকে উলফার শীর্ষস্থানীয় নেতা রঞ্জন চৌধুরী ও তার সহযোগী প্রদীপ মারাককে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের গোয়েন্দা শাখা শনিবার ভোর সাড়ে ৪ টার দিকে র‌্যাব-৯ এর সহযোগিতায় তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি রিভলবার, ৪ রাউন্ড গুলি ও চারটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। ঢাকায় র‌্যাব সদর দপ্তরে শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মোহাম্মদ সোহায়েল বলেন, "রঞ্জন চৌধুরী সামরিক প্রশিক্ষণে বিশেষ দক্ষ বলে তাকে মেজর রঞ্জন বলে ডাকা হয়। ১৯৯০ সাল থেকে সে উলফার সাথে জড়িত। সে অস্ত্র চালনা ও গ্রেনেড হামলায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত।" তিনি বলেন, "রঞ্জন চৌধুরীর বাড়ি ভারতের আসামে ধুবরীর গৌরিপুরের মধূ শৌলমারি। তিনি বাংলাদেশের শেরপুরের ঝিনাইগাতির গজনীতে বাস করতেন।" মোহাম্মদ সোহায়েল বলেন, "রঞ্জন চৌধুরী ১৯৯৫ সালে ভারতে একবছর করাভোগ শেষে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়। তবে নেপাল ও ভুটানে পরেশ বড়