২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় মাহমুদুরের বিরুদ্ধে অভিযোগপত্র

নির্ধারিত সময়ে সম্পদের তথ্য বিবরণী দাখিল না করার অভিযোগে করা মামলায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2010, 04:37 PM

Updated : 25 Aug 2022, 01:55 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত সময়ে সম্পদের তথ্য বিবরণী দাখিল না করার অভিযোগে করা মামলায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহষ্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের দুদকের প্রসিকিউটিং বিভাগে এ অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপপরিচালক মো. নূর আহাম্মদ। মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা তিনি নিজে। অভিযোগপত্রে ১০ জনকে সাক্ষী রাখা হয়েছে। এ বছরের ১৩ জুন গুলশান থানায় এ মামলা করা হয়। এ মামলাতেই বৃহষ্পতিবার দুপুরে তার জামিন আবেদন নাকচ করেন ঢাকা মহানগর হাকিম কণিকা বিশ্বাস। সাবেক জ্বালানি উপদেষ্টা এবং স