ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারী, নারায়ণগঞ্জ ও সিলেট সড়ক দুর্ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো কমপক্ষে চারজন।
বুধবার নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রীসহ তিনজন মারা গেছে। নারায়ণগঞ্জে দুজন এবং সিলেটে একজন নিহত হয়।
মঙ্গলবার গাইবান্ধায় এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন মারা যায়। পরে হাসপাতালে মারা যায় আরো তিনজন। এই দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১২ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নীলফামারী প্রতিনিধি জানান, শহরের দোনদারি মাঝাপাড়ায় ইট বোঝাই ট্রাকের চাপায় পিষ্ট হয়েছে দুই মটরসাইকেল আরোহী।
এরা হলেন- শহরের শান্তিনগর এলাকার আবু বক্কর সিদ্দিক বিষাদ (৩১) ও রাহেনুল ইসলাম বাবুর (৩০)।
ডোমার উপজেলার চিলাহাটি এলাকায় বাস চাপায় মারা গেছে স্কুলছাত্রী রোজিনা আক্তার (১৩)। সে ওই এলাকার ভাউলাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিলো।
নীলফামারী সদর থানার ওসি নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে নীলফামারী-জলঢাকা সড়কে দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটির চালক ও তার সহকারীকে আটক করেছে।
এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি বলে জানান ওসি নুরুল।
ডোমার থানার পুলিশ কর্মকর্তা সুকুমার মোহন্ত জানান, বুধবার সকালে উপজেলার চিলাহাটি এলাকায় চিলাহাটি থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে রোজিনা মারা যায়। সে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলো।
দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসি বাসটি আটক করে ভাংচুর করেছে বলে তিনি জানান।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকায় বুধবার সকালে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে দুজন মারা গেছে। আহত হয়েছে আরো চারজন।
আড়াইাহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নারায়নগঞ্জ থেকে নরসিংদীগামী একটি পাট বোঝাই একটি ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়।
ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক আব্দুস সোবহান (৪০) ও যাত্রী আমিনুল হক (৩৮) মারা যান। সোবহানে বাড়ি ঢাকায় এবং আমিনুলের বাড়ি কুমিল্লায়।
আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
সিলেটের প্রতিনিধি জানান, জেলার গোয়াইনঘাট উপজেলার পীরের বাজার এলাকায় বুধবার সকালে ট্রাকের ধাক্কায় মো. ইদ্রিছ আলী (৩২) নামে একজন নিহত হয়েছেন।
তার বাড়ি কুমিল্ল
bdnews24