২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএমএমইউয়ে 'দুর্নীতির' তদন্ত দাবি ৩২৫ শিক্ষকের

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জম্মলগ্ন থেকে এ পর্যন্ত কথিত সব অনিয়ম-দুর্নীতি তদন্তের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী ৩২৫ জন শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2010, 02:28 PM

Updated : 25 Aug 2022, 01:27 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জম্মলগ্ন থেকে এ পর্যন্ত কথিত সব অনিয়ম-দুর্নীতি তদন্তের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী ৩২৫ জন শিক্ষক। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। এতে বলা হয়, "দেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দক্ষ, অভিজ্ঞ, মেধাবী ও জ্যেষ্ঠ চিকিৎসকদের বরখাস্ত এবং অন্যত্র বদলি করে মেধাহীন, দলীয় ক্যাডার ও রাজনীতি সংশ্লিষ্টদের পদায়ন করা হচ্ছে।" বিবৃতিতে এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলা হয়, প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে এ পর্যন্ত সব 'অনিয়ম ও দুর্নীতির' তদন্ত করা উচিত। বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন- অধ্যাপক মো. আমিনুর রহমান মজুমদার, অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক আখতার হোসেন খান, অধ্যাপক জাহিদুল ইসলাম, অধ্যাপক এ বি এম ছিদ্দিকুর রহমান নিজামী, অধ্যাপক মো. আশরাফুল ইসরাম চৌধুরী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/২০১৪ ঘ.