ঢাকা, জুলাই ০৬ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২৯তম বিসিএস-এর লিখিত পরীক্ষার ফল মঙ্গলবার ঘোষণা করা হয়েছে।
সরকারি কর্ম কমিশন (পিএসসি) জনসংযোগ বিভাগের কর্মকর্তা মীর মোশাররফ হোসেন বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, পরীক্ষায় মোট ৭ হাজার ২১৭ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে সাধারণ ক্যাডারে ৩ হাজার ৪৯ জন, সাধারণ ও টেকনিক্যাল ক্যাডারে ২ হাজার ৪৫০ জন এবং প্রফেশনাল ক্যাডারে ১ হাজার ৭১৮ জন উত্তীর্ণ হয়েছেন।
গত জানুয়ারি মাসে ২৯তম বিসিএস এর লিখিত পরীক্ষা হয়।
পিএসসি'র কর্মকর্তা জানান, আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে মৌখিক পরীক্ষা শুরু হবে। এ বিষয়ে যথাসময়ে গণমাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসএম/আরএ/এমএসবি/১৭৫২ ঘ.
bdnews24