চট্টগ্রাম, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের ফকিরহাট সেতু ও কাস্টমস মোড়ে সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছে।
বুধবার বিকালে এ দুটি দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- নগরীর পাঠানটুলী এলাকার বাসিন্দা আবুল খায়ের (৬০) ও আগ্রাবাদ বাস্তুহারা কলোনির রবিউল হোসেন (১১)।
বন্দর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক অংশু কুমার দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাস্টমস মোড় এলাকায় একটি তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাভ্যানকে ধাক্কা দিলে ভ্যানের যাত্রী আবুল খায়ের ঘটনাস্থলে মারা যান।
অন্যদিকে ফকিরহাট সেতুর কাছে রাস্তা দিয়ে যাওয়ার সময় উপর থেকে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এমএসবি/২৩২৩ ঘ.
bdnews24