২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ির ভেতরে ঢুকে মারধর করেছে কারা: মতিন

বিএনপি'র হরতালের সময় বাড়ির ভেতরে ঢুকে 'অতি উৎসাহীদের' কর্মকাণ্ডের সমালোচনা করে সরকার দলীয় সংসদ সদস্য সাবেক আইন মন্ত্রী আব্দুল মতিন খসরু বলেছেন, এ ধরনের ঘটনা হতেই পারেই না। আওয়ামী লীগ সরকারের আমলে তো নয়-ই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2010, 03:21 PM

Updated : 25 Aug 2022, 12:56 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বিএনপি'র হরতালের সময় বাড়ির ভেতরে ঢুকে 'অতি উৎসাহীদের' কর্মকাণ্ডের সমালোচনা করে সরকার দলীয় সংসদ সদস্য সাবেক আইন মন্ত্রী আব্দুল মতিন খসরু বলেছেন, এ ধরনের ঘটনা হতেই পারেই না। আওয়ামী লীগ সরকারের আমলে তো নয়-ই। সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। রোববার বিএনপি'র হরতালে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় মারধরের ঘটনা ঘটে। মতিন খসরু সংসদে কারো নাম উল্লেখ না করে বলেন, "গতকাল (রোববার) বিএনপি হরতাল ডেকে ডেকেছে। এসময় অতি উৎসাহীরা বাড়ির ভেতরে ঢুকে মহিলাদের মারধর করেছে। টিভিতে দেখেছি। মা-বোনেরা ঘরের মধ্যে ঘুমিয়ে থাকবে। ঘুমের মধ্যে এভাবে মারধর করার অধিকার তাদের (অতিউৎসাহীদের) কে দিয়েছে? তারা কারা?।" বর্তমান সরকারের আমলে এ ধরনের ঘটনার কড়া সমালোচনা করে সাবেক এই আইন মন্ত্রী বলেন, "বাড়ির ভেতরে ঢুকে এভাবে মারধরের ঘটনা হতে পারে না। এটা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ। এ সরকারের সময়ে এমন ঘটনা তো মোটেই হতেই-পারে না।" হরতাল চলাকালে শাহবাগে পিকেটারদের আক্রমণে এক সরকারি কর্মকতার অবস্থা মুমূর্ষু উল্লেখ করে মতিন ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এখন ওই প্রকৌশলী ইনটেনসিভ কেয়ারে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জিএনএ/২১১৪ ঘ.