সিরাজগঞ্জ, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বলেছেন, দেশের আদালত গুলোতে মামলার তুলনায় বিচারক সংখ্যা কম। কম বিচারক দিয়ে দেশের মানুষের মধ্যে বিচারিক সেবা পৌঁছে দিতে মামলা সংক্রান্ত দিনের কাজ দিনেই শেষ করতে হবে।
এ ছাড়া পিপিদেরকে স্বাক্ষীদের হাজিরা নিজেরা না নিয়ে বরং বিচারকের উপস্থিতিতেই তা নেয়ার পরামর্শ দেন তিনি।
রোববার সকালে সিরাজগঞ্জ আদালত পরিদর্শনে এসে জেলা আইনজীবী সমিতির এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান বিচারপতি।
জেলা আইনজীবী সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাসুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ লায়লা সালমা বানু, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্টার আশরাফুল ইসলাম, এডভোকেট আমানউল্ল
bdnews24