২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপিওভুক্তির দাবিতে রেল স্টেশন অবরোধ

এমপিওভুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার একটি কলেজের শিক্ষার্থীরা মন্দবাগ রেল স্টেশন অবরোধ করায় ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2010, 05:12 AM

Updated : 25 Aug 2022, 12:32 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এমপিওভুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার একটি কলেজের শিক্ষার্থীরা মন্দবাগ রেল স্টেশন অবরোধ করায় ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উপজেলার বায়েক আলহাজ শাহ আলম কলেজের এমপিওভুক্তির দাবিতে রোববার সকাল সাড়ে ৯টা থেকে মন্দবাগ রেল স্টেশন অবরোধ করে রেখেছে কলেজটির কয়েকশ' ছাত্রছাত্রী। এর ফলে ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-সিলেট রুটের বিভিন্ন স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে আছে। (বিস্তারিত আসছে) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১০৭ ঘ.