২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার দেশ পুনঃপ্রকাশের দাবিতে সমাবেশ

বন্ধ করে দেওয়া দৈনিক আমার দেশ পুনঃপ্রকাশ ও এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার সমাবেশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2010, 04:22 PM

Updated : 25 Aug 2022, 12:18 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্ধ করে দেওয়া দৈনিক আমার দেশ পুনঃপ্রকাশ ও এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার সমাবেশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। সমাবেশে বক্তারা রিমান্ডে নিয়ে মাহমুদুর রহমানের ওপর 'নির্যাতনকারীদেরও' বিচার দাবি করেন। বিএফইউজে'র একাংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, আমার দেশ পুনঃপ্রকাশ ও মাহমুদুর রহমানের মুক্তি না হওয়া পর্যন্ত সাংবাদিক ও পেশাজীবীরা আন্দোলন চালিয়ে যাবে। দিন যত যাবে আন্দোলন তত জোরদার হবে। সমাবেশ শেষে আগামী সোমবার সকাল ১১ টায় সুপ্রিম কোর্টের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়। রুহুল আমিন গাজীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব এম এ আজিজ, পেশাজীবী সমন্বয় পরিষদের এ জেড এম জাহিদ হোসেন, ডিইউজের সহ-সভাপতি আমীরুল ইসলাম কাগজী, মুস্তাি ফারুকী, জাহেদ চৌধুরী, বাছির জামাল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এইচএ/২২১৫ ঘ.