২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন পর্যবেক্ষণে সমন্বয় সেল

চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে একটি সার্বক্ষণিক সমন্বয় সেল স্থাপন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2010, 09:22 AM

Updated : 25 Aug 2022, 12:17 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে একটি সার্বক্ষণিক সমন্বয় সেল স্থাপন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখার যুগ্ম-সচিব ড. কামাল আহমেদ সিদ্দিকীকে সেলের তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও উপসচিব ও সিনিয়র সহকারী সচিব পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তাকে এতে রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মঙ্গলবার জারি করা এক পরিপত্রে বলা হয়েছে, মন্ত্রণালয়ের ৩১৮ নম্বর কক্ষে বুধবার দুপুর ২টা থেকে ১৮ জুন দুপুর ২টা পর্যন্ত সার্বক্ষণিকভাবে এ সমন্বয় সেল দায়িত্ব পালন করবে। এ সময় নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা সম্পর্কে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সমন্বয় সেল থেকে তাৎক্ষণিক দিক নির্দেশনা দেওয়া হবে বলে পরিপত্রে বলা হয়েছে। এতে আরো বলা হয়, সমন্বয় সেল থেকে নির্বাচনী এলাকায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে স্থাপিত আইন-শৃঙ্খলা সমন্বয় সেল, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, রিটার্নিং অফিসার ও চট্টগ্রামের উপ-নির্বাচন কমিশনারের সঙ্গে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হবে। ৭১৭১৫৮০ ও ৭১৬২৭৫৩ নম্বরে টেলিফোন অথবা ফ্যাক্স করে সমন্বয় সেলের সঙ্গে যোগাযোগ করা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/কেএমএস/১৫১৩ ঘ.