২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাথরঘাটা আওয়ামীলীগের সম্পাদকসহ ৪ জন কারাগারে

ঘর দখল ও চাঁদাদাবীর একটি মামলায় পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2010, 10:33 AM

Updated : 25 Aug 2022, 12:13 PM

বরগুনা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘর দখল ও চাঁদাদাবীর একটি মামলায় পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। অন্যরা হলো- আলমগীরের দুই ভাই পিয়ার ও মিরাজ এবং তাদের ভাড়াটিয়া সরোয়ার। পাথরঘাটার বিচারিক হাকিম অমিত কুমার দে মঙ্গলবার দুপুরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পাথরঘাটা থানার ওসি মো. মাহে আলম সাংবাদিকদের জানান, ২০০৮ সালের ডিসেম্বর মাসে রতন সেন তাদের বিরুদ্ধে বাদি হয়ে ঘর দখল ও চাঁদাদাবীর মামলাটি দায়ের করেন। রতন সেন জানান জানান, ২০০৮ সালের ৩০ এপ্রিল আসামিরা তার ঘর দখল করে এবং ২ লাখ টাকা চাঁদার বিনিময়ে ঘর ফেরত দেওয়ার প্রস্তাব দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৬৩৩ ঘ.