২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গজীপুরে সোয়েটার কারখানায় আগুন

গজীপুর সদর উপজেলার তিন সড়ক এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় একটি তৈরি পোশাক কারখানায় আগুন ধরেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 02:21 PM

Updated : 25 Aug 2022, 11:57 AM

গাজীপুর, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গজীপুর সদর উপজেলার তিন সড়ক এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় একটি তৈরি পোশাক কারখানায় আগুন ধরেছে। সন্ধ্যা ৭টায় 'বাইপেট' নামের ওই সোয়েটার কারখানায় আগুন লাগে বলে জানিয়েছেন কারখানার ব্যবস্থ্যাপনা পরিচালক মনির হোসেন বিপ্লব। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানার ৪র্থ তলার স্টোর রুম থেকে আগুন ধরেছে। ওই সময় কারখানা চালু থাকলেও কোনো শ্রমিক ভেতরে আটকা পড়ার খবর পাওয়া যায়নি বলে তিনি জানান। গাজীপুর ও টঙ্গীর দমকল স্টেশনের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.