২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোর কর ফাঁকির মামলা: এনবিআরকে হাইকোর্টের রুল

বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফত রহমান কোকোর বিরুদ্ধে দায়ের করা আয়কর ফাঁকির মামলা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট রুলনিশি জারি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2010, 06:09 PM

Updated : 25 Aug 2022, 11:53 AM

ঢাকা, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফত রহমান কোকোর বিরুদ্ধে দায়ের করা আয়কর ফাঁকির মামলা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট রুলনিশি জারি করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের আগামী এক সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বুধবার বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি এস এম এমদাদুল হকের বেঞ্চ কোকোর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। গত ১ মার্চ এনবিআর কোকোর বিরুদ্ধে কর ফাঁকির এ মামলাটি দায়ের করে। কোকোর পক্ষে হাইকোর্টে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক। সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২৩৫৫ঘ.