গাইবান্ধা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের সদস্যরা গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের হিয়ালী ও কিশামত বাগচি গ্রাম বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে।
দলের ২ সদস্য গ্রেপ্তার হওয়ায় ক্ষিপ্ত হয়ে তারা মোবাইল টেলিফোনে এই হুমকি দেয়।
গ্রাম দুটির বাসিন্দারা ওই দলের সব সদস্যকে গ্রেপ্তার ও তাদের বিচার দাবীতে রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং থানা ঘেরাও করে।
তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হকের কাছে স্মারকলিপি দেয়।
ইউএনও এ ব্যাপারে তাদেরকে সর্বাত্মক সাহায্যের আশ্বাস দেন।
উপজেলা পরিষদ চত্ত্বরে সমাবেশে কিশামত বাগচি গ্রামের আশরাফুদৌল্লা হিরু বলেন, গত বুধবার রাতে গ্রামের মুকুল মন্ডলের বাড়িতে আল্লাহর দলের ১৫/১৬ জন সদস্য গোপন বৈঠক করার সময় এলাকাবাসী তাদেরকে ঘিরে ফেলে। এসময় তারা পালানোর চেষ্টা করলে গ্রামবাসীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
হিরু আরো বলেন, সংঘর্ষে পার্শ্ববর্তী হিয়ালী গ্রামের বাসিন্দা মোসলেম উদ্দিন (৫৪) ও তার ছেলে টিটু (২৬) আহত হয়। পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লে
bdnews24