শেরপুর, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সদর উপজেলার একটি গ্রামে আসামি ছিনতাইয়ের চেষ্টায় পুলিশের ওপর হামলার এক ঘটনায় গ্রেপ্তার হয়েছে পাঁচ নারী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কবীর হোসেনের নেতৃত্বে একটি দল কয়েকটি চুরি ও ছিনতাই মামলার আসামি লাল চানকে (২৫) গ্রেপ্তার করে।
এ সময় তার পরিবারের সদস্যসহ কয়েক ব্যক্তি ঘরে তৈরি অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
তবে আসামিকে ছিনিয়ে নেওয়া সম্ভব হয়নি।
এ সময় কবীর হোসেন (৩৫) ও কনস্টেবল আব্দুল হাই (৪২) আহত হন। তাদের শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই খবর পেয়ে আরো কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে সন্দেহভাজন হামলাকারী জহুরা (২২), খালেদা খাতুন (২৩), ফিরোজা (২৮), মালা (৩৪), সাজেদাকে (৩৫) নামের পাঁচ নারীকে গ্রেপ্তার করে।
এএসআই কবীর হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃত পাঁচজনসহ অজ্ঞাতনামা আরো ৪০/৫০ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা হয়েছে বলে জানান উপ-পরিদর্শক নজরুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/জিএনএ/২০৪৫ ঘ.
bdnews24