মাদারীপুর, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা নদীতে গত দুইদিনে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাওয়ায় কাওড়াকান্দি ফেরি ঘাটে দুটি ঘাট ডুবে গেছে।
তার ওপর দুটি ফেরি বিকল হওয়ায় কাওড়াকান্দি ও মাওয়া ঘাটে ৫ শতাধিক গাড়ি আটকা পড়েছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানায়, নদীর পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় কাওড়াকান্দির ১ নং ঘাট এবং রো রো ফেরির ৩ নং ঘাট ডুবে গেছে। সেগুলো স্থানান্তর করে ঘাট সচল রাখার চেষ্টা চলছে। এছাড়া অন্য ৩ টি ঘাটও ঝুঁকির মধ্যে রয়েছে।
বিআইডব্লিউটিএ আরও জানায়, দুটি কে টাইপ ফেরি বিকল হয়ে যাওয়ায় গাড়ি পারাপারে চরম বিঘ
bdnews24