গাজীপুর, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকারি জমিতে অনধিকার প্রবেশসহ বিভিন্ন অভিযোগে সরকারের করা দুটি মামলায় গ্রেপ্তার বসুন্ধরা গ্র"পের কর্মকর্তা মো. মাসুম হোসেনকে জামিন দেয়নি গাজীপুরের আদালত।
বৃহস্পতিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বসুন্ধরা গ্র"পের আবাসন প্রকল্প 'মৌচাক সিটি' এর জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা মাসুম হোসেনকে।
গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, সোমবার দুপুরে জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে তার জামিনের আবেদন করেন সুদীপ কুমার চক্রবর্তীসহ কয়েকজন আইনজীবী।
শুনানি শেষে হাকিম শেখ তারিক ইজাজ আবেদন নাকচ করেন।
সরকারি জমিতে অনধিকার প্রবেশ, মাটি কেটে নেওয়া ও সরকারি কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার রাতে সফিপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোখলেসুর রহমানের মামলা দুটি করেন।
মামলা দুটিতে বসুন্ধরা চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমসহ ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪০-৫০ জনকে আসামি করা হয়।
অপর পাঁচ আসামি হলেন- বসুন্ধরা গ্র"পের মহাব্যবস্থাপক মো. আবিদ হোসেন, সহকারী মহাব্যবস্থাপক নুরে আলম সিদ্দিকী, প্রধান প্রকৌশলী মো. সালেক হোসেন ও ভূমি কর্মকর্তা মো. ফারুক হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৪ ঘ.
bdnews24