২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2010, 02:00 PM

Updated : 25 Aug 2022, 10:33 AM

নোয়াখালী, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্বশুর ও শাশুড়ির নির্যাতনে সুবর্ণচর উপজেলার হাজীপুর গ্রামে শনিবার এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম এমেলি রাণী দাস (২৪)। রোববার এমেলির মা বিশাখা রাণী দাস বাদী হয়ে তার শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে চরজব্বার থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ এমেলির শ্বশুর জয়ন্ত কুমার দাসকে গ্রেপ্তার করেছে। মামলার অভিযোগে বলা হয়, তিন বছর আগে হাজীপুরের জয়ন্ত কুমার দাসের ছেলে কনক চন্দ্র দাসের সঙ্গে এমেলির বিয়ে হয়। এরপর কনক দেশের বাইরে চলে গেলে শ্বশুর-শাশুড়ি যৌতুকের জন্য প্রায়ই এমেলিকে নির্যাতন করত। শনিবার দুপুরে যৌতুক নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শ্বশুর-শাশুড়ি এমেলিকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করে। চরজব্বার থানার উপ-পরিদর্শক চিরঞ্জিত দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯২৭ ঘ.