ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনকে সাত দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ মকবুলকে ওই সময়ের মধ্যে নিু আদালতে আত্মসমপর্ণের এ নির্দেশ দেয়।
মকবুলের জামিন আবেদনের বিপরীতে এই আদেশ দেওয়া হয়।
২০০৭ সালের ১৬ আগস্ট দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আক্তার হোসেন মোহম্মদপুর থানায় মকবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির এই মামলাটি দায়ের করেন।
২০০৮ সালের ৯ মে ওই মামলার রায়ে তাকে ১৩ বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত।
রায়ের বিরুদ্ধে মকবুলের করা আপিলের শুনানি মুলতবি রয়েছে।
বৃহস্পতিবার মকবুলের পে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। দুদকের পে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
এই মামলায় আদালতের বন্ধু (অ্যামিকাস কিউরি) হিসেবে বক্তব্য রাখেন সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম। সরকার পে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/পিডি/১৭৩৫ ঘ.
bdnews24