২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কথিত বন্দুকযুদ্ধে 'সর্বহারা' নেতা নিহত

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2010, 12:09 PM

Updated : 25 Aug 2022, 10:34 AM

বরিশাল, মে ১৬, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বাবুগঞ্জ উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে উপজেলার আগরপুর ইউনিয়নের চরফতেপুর এলাকায় নিহত জগেশ্বর রায় (৫০) গোপন রাজনৈতিক দল সর্বহারা পার্টির (কামরুল গ্র"প) ওই অঞ্চলের নেতা বলে দাবি করেছে র‌্যাব কর্মকর্তারা। জগেশ্বরের বাড়ি জেলার ব্রাক্ষ্মণদিয়া গ্রামে। তার বিরুদ্ধে বরিশালের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৮ এর কর্মকর্তা মেজর মোহম্মদ রাশেদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাদারীপুর প্রতিনিধিকে বলেন, সর্বহারা পার্টির একটি দল চরফতেপুরে বৈঠক করছে- এমন খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দলটি র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। বাবুগঞ্জ থানার ওসি আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১২টার দিকে ঘটনাস্থল থেকে জগেশ্বরের লাশ উদ্ধার করা হয়েছে। সেখানে অস্ত্র ও গুলি পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধ/এলএন/এমএসবি/১৮০০ ঘ.