মাদারীপুর, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুর সীমান্তবর্তী মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট বন্দর বাজারে আগুনে কয়েকটি মহাজনি দোকানসহ (আড়ত) ২১টি দোকান পুড়ে গেছে।
শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তদের দাবি, আগ্নিকাণ্ডে তাদের প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খাসেরহাট পুলিশ ফাঁড়ির ইন চার্জ উপপরিদর্শক মো. শফিকুর রহমান সাংবাদিকদের জানান, রাত সাড়ে ৩টার দিকে পলাশ শিকদারের ডিজেলের দোকানে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। শরীয়তপুর দমকল বাহিনী ও স্থানীয়রা প্রায় দুঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, আগুনে বাজারের তিনটি টিনের আড়ত, দুটি হার্ডওয়্যারের, দুটি জ্বালানি তেলের, দুটি ফার্নিচারের, তিনটি মুদি, দুটি ডেকোরেটরের, তিনটি মিষ্টির, দুটি ডিপার্টমেন্টাল স্টোরসহ ২১টি দোকান ভষ্মীভূত হয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০৫৩ ঘ.
bdnews24