২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে বখাটে আটক, মুচলেকা নিয়ে মুক্তি

ইভটিজিংয়ের অভিযোগে পিরোজপুর শহরের বিভিন্ন স্থান থেকে তিনজনকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2010, 12:24 PM

Updated : 24 Aug 2022, 09:26 PM

পিরোজপুর, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইভটিজিংয়ের অভিযোগে পিরোজপুর শহরের বিভিন্ন স্থান থেকে তিনজনকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার শহরের মহিলা কলেজ, সরকারি বালিকা বিদ্যালয় ও করিমুন্নেছা বালিকা বিদ্যালয় এলাকা থেকে পুলিশ এদের আটক করে। এরা হলো- নেওয়াজ সরকার টুটুল (২৫) , শুভঙ্কর মণ্ডল (২৬) ও জনি (১৭)। পিরোজপুর সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইদ্রিস আলী সাংবাদিকদের জানান, আটককৃতদের কান ধরিয়ে লোকজনের সামনে ওঠ-বস করানো হয়। জীবনে আর কোনোদিন ইভটিজিং করবে না বলে মুচলেকা দেওয়ার পর তাদেরকে অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়। পিরোজপুর সদর থানার ওসি তাপস রায় চৌধুরী জানান, ইভটিজিং বন্ধে এ ধরনের অভিযান চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৮ ঘ.