চাঁদপুর, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে।
এ নিয়ে মিলনের বিরুদ্ধে চাঁদপুরের আদালত ও বিভিন্ন থানায় আটটি মামলা হল।
হামলা ও ভাংচুরের অভিযোগ বুধবার রাতে কচুয়া থানায় মামলাটি দায়ের করেন কচুয়া উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি মজিবুর রহমান।
মামলায় বিএনপি'র আরো ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করা হয়।
মামলার বরাত দিয়ে কচুয়া থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০০১ সালের ২৪ সেপ্টেম্বর উপজেলার উজানী বাজারে মিলনের নির্দেশে মজিবুর রহমানকে মারধর করা হয়। একইদিন উজানী গ্রামে তার বাড়িতে হামলা এবং ভাংচুরও করা হয়।
মামলার তদন্তের স্বার্থে অপর আসামিদের নাম বলেনি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৪ ঘ.
bdnews24