ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে গণহত্যায় মদদদাতা বলে অভিযুক্ত একটি সংগঠনের সঙ্গে সম্পর্কের খবর নিয়ে জোর বিতর্ক ওঠার পর যুদ্ধাপরাধ তদন্তের প্রধান আবদুল মতীন পদত্যাগ করেছেন।
বুধবার সকালে স্বরাষ্ট্র সচিবের কাছে স্বেচ্ছায় তিনি পদত্যাগপত্র জমা দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
স্বাধীনতার বিরোধিতাকারী জামায়াত ইসলামী সমর্থক ছাত্রদের সংগঠন ইসলামী ছাত্রসংঘের কর্মীদের নিয়ে গঠিত আল-বদর বাহিনীর বিরুদ্ধে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যার অভিযোগ রয়েছে।
স
bdnews24