২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবি

সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণা এবং সেখানে কৃষিঋণ মওকুফের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2010, 02:21 PM

Updated : 24 Aug 2022, 08:47 PM

সুনামগঞ্জ, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণা এবং সেখানে কৃষিঋণ মওকুফের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। জেলার পৌর মিলনায়তনে শনিবার দুপুর ২টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পৌর মেয়র, পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা এক সমাবেশে এ দাবি জানান। সমাবেশ শেষে এ দাবিতে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা। জেলা প্রশাসক ফয়জুর রহমান রাত সাড়ে ৮টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের স্মারকলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারদের অনিয়মের কারণে এ মৌসুমের বোরো ফসল তলিয়ে গেছে বলে সমাবেশে অভিযোগ করা হয়। বক্তারা বলেন, সুনামগঞ্জবাসীকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে সরকারের উচিত বিশেষ পরিকল্পনার আওতায় এ জেলাকে দুর্গত এলাকা ঘোষণা এবং কৃষিঋণ মওকুফ করা। সুনামগঞ্জ জেলা শুধু বোরো ফসলের ওপর নির্ভরশীল জানিয়ে তারা বলেন, জেলার প্রায় সব ফসল এখন হাওরের পানির নিচে। একমাত্র ফসল হারিয়ে সুনামগঞ্জের মানুষ এখন অসহায়। বাঁধ সংস্কার ও পুনর্র্নিমাণে প্রায় ১২ কোটি ৬০ ল টাকার কার্যাদেশ সঠিক সময়ে বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন তারা। এলাকার অধিকাংশ বোরো ফসল এখন পানির নিচে। ফসল রায় কৃষকেরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে হাওর রা বাঁধে শ্রম দিলেও শেষ রা হয়নি। পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারদের এসময় কৃষকদের পাশে পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন বক্তারা। তারা বলেন, স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিপুল খাদ্য ঘাটতি মেটায় এ জেলার বোরো ফসল। এ বছর জেলায় প্রায় দই লাখ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/পিডি/২০১৮ ঘ.