২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রসহ আটক ছাত্রলীগ কর্মী ঢাবি থেকে বহিষ্কার

অস্ত্রসহ পুলিশের হাতে আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী মো. আরিফকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2010, 04:13 PM

Updated : 24 Aug 2022, 08:41 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্রসহ পুলিশের হাতে আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী মো. আরিফকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কেএম সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্টের অভিযোগে আরিফকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রাজধানীর বাবু বাজার ব্রিজের চেক পোস্টে আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী মোঃ আরিফকে বিশ্ববিদ্যালয় থেকে কর্তৃপক্ষ। ১৯ এপ্রিল বিকালে কেরানীগঞ্জ থেকে মোটর সাইকেলে করে আসার সময় বাবু বাজার ব্রিজের চেক পোস্টে একটি রিভলবারসহ আরিফকে আটক করে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরিফ সূর্যসেন হলে থাকতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০১০ ঘ.