ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- '৭১-এর মানবতাবিরোধী অপরাধের বিচারে ঘোষিত আইনজীবী প্যানেল চূড়ান্ত নয় বলে সোমবার জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
সচিবালয়ে তদন্ত সংস্থা এবং আইনজীবী প্যানেলের সদস্যদের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের একথা বলেন শফিক।
আইনজীবী প্যানেলে কোনো সংসদ সদস্যকে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হবে না বলেও জানান তিনি।
"আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বিচারে কোনো আইনজীবী সাংসদকে প্যানেলে নিয়োগ দেওয়া হবে না," জানিয়ে আইনমন্ত্রী বলেন, "এর আগে আইনজীবীদের যে নামের তালিকা প্রকাশ করা হয়েছে, সেটাও চূড়ান্ত নয়।"
কেন এই সিদ্ধান্ত নিলেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "এই বিচার নিয়ে কোনোরকম প্রশ্ন উঠুক তা আমরা চাই না। দলীয় ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে
bdnews24