ঝিনাইদহ, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের কোর্টচাঁদপুর উপজেলা সদরে শুক্রবার দুপুরে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
এরা হলেন- মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের মোকারম হোসেন (৪০) ও বারইপাড়া গ্রামের মো. শাজাহান আলী (৩৭)।
কোটচাঁদপুর থানার (ওসি) মামুনুর রশিদ সাংবাদিকদের জানান, মোকারম ও শাজাহান মোটরসাইকেলে করে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ওসি জানান, পালিয়ে যাওয়ার সময় মহেশপুর থানা পুলিশ ট্রাকটি আটক করে। তবে চালক পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৬ ঘ.
bdnews24