২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিষ মেশানোর অভিযোগ তদন্ত করবে সরকার

তত্ত্বাবধায়ক সরকারের সময় কারাগারে থাকাকালীন শেখ হাসিনার খাবারে বিষ মেশানোর অভিযোগ তদন্তের উদ্যোগ নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2010, 08:55 AM

Updated : 24 Aug 2022, 07:50 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের সময় কারাগারে থাকাকালীন শেখ হাসিনার খাবারে বিষ মেশানোর অভিযোগ তদন্তের উদ্যোগ নিয়েছে সরকার। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বুধবার সাংবাদিকদের বলেন, "ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" এ বিষয়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলা দায়েরের প্রসঙ্গে আইন প্রতিমন্ত্রী বলেন, "সরকারই এ ব্যাপারে ব্যবস্থা নেবে। তার (সালাউদ্দিন কাদের) উপযাচক হয়ে কিছু করার দরকার নেই।" মন্ত্রী বলেন, "তিনি অনেক কিছুই করেন। তার কর্মকাণ্ড বোঝা মুশকিল। কারণ তার কথা ও কাজের ঠিক নেই।" শেখ হাসিনাকে বিষক্রিয়ায় হত্যাচেষ্টার অভিযোগ এনে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী সকালে ঢাকার একটি আদালতে সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/জিএনএ/১৪৪৫ঘ.