রংপুর, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়াদ উত্তীর্ণ ও নিন্মমানের ইউরিয়া সার সরবরাহের অভিযোগ এনে এর প্রতিবাদে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) রংপুর বাফার গুদাম থেকে সার উত্তোলন বন্ধ করে দিয়েছে ওই অঞ্চলের পাঁচ জেলার ডিলাররা।
ভালো মানের সার সরবরাহের দাবিতে মঙ্গলবার সকালে ৫০-৬০ জন ডিলার রংপুর শহরের বাফার গুদামের মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা গুদামের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।
খবর পেয়ে রংপুরের জেলা প্রশাসক বি এম এনামুল হক গুদামে যান এবং ডিলারদের সঙ্গে কথা বলেন।
তিনি গুদামের সার দেখে অসন্তোষ প্রকাশ করেন এবং এই সার সরবরাহ না করতে গুদাম কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
জেলা প্রশাসক ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বলেন, "আমি গুদামের সার দেখে অবাক হয়েছি। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলবো।"
রংপুর ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মওলা বলেন, ভালো মানের সার সরবরাহ না করা পর্যন্ত তাদের ধর্মঘট চলবে।
তারা অভিযোগ করেন, গুদামে যে ইউরিয়া সার এসেছে তা এতটাই নিম্নমানের যে জমাট বাঁধা এবং বিভিন্ন দ্রব্য মেশানো। গত দুমাস ধরে তারা ভালো মানের সার সরবরাহের দাবি জানিয়ে এলেও কোনো ফল হয়নি।
আট হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার এই গুদাম থেকে রংপুর, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার ডিলারদের সার সরবরাহ করা হয় বলে ডিলাররা জানান।
রংপুরের পীরগঞ্জ উপজেলার সার ডিলার মমতাজ উদ্দিন জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন, এ গুদাম থেকে সার নিয়ে কৃষকদের কাছে বিক্রি করতে গিয়ে তারা বিড়ম্বনার শিকার হচ্ছেন।
তিনি দাবি করেন, কৃষকরা ডিলারদের সামনেই বস্তা খুলে দেখিয়েছে ভেতরে জমাট বাঁধা, মাটি ও বালি মেশানো সার। এরজন্য কৃষকরা ডিলারদের দায়ী করছে।
এ ব্যাাপারে বাফার গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, তিনি খারাপ ও নিম্নমানেরর সার গ্রহণ করেননি। তবে কেন এই সার গুদামে রেখেছেন জানতে চাইলে কোন সদুত্তোর দিতে পারেননি তিনি।
ঘটনাস্থলে আসা রংপুর জেলা কৃষি স
bdnews24