২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস-বিদ্যুতের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিকেএমইএ

গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিকেএমইএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 02:10 PM

Updated : 24 Aug 2022, 07:35 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিকেএমইএ)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হস্তক্ষেপ চেয়ে বিকেএমইএ বলেছে, গ্যাস- বিদ্যুতের সরবরাহ নিরবচ্ছিন্ন না হলে এ খাতে রপ্তানির লক্ষ্যমাত্রা ব্যাহত। বিকেএমইএ'র সভাপতি ফজলুল হকের স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি অর্থবছরে শুধু নীট খাতেই রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত হাজার দুইশ ৯৭ দশমিক ২১ মিলিয়ন মার্কিন ডলার। গ্যাস ও বিদ্যুৎ সংকটের এই ধারা অব্যাহত থাকলে লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে না। ঢাকার আশপাশের এলাকাগুলোতে গ্যাস সংকটে দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রার ৫০ শতাংশও অর্জিত হচ্ছে না বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। এতে রপ্তানি আদেশও বাতিল হওয়ার উপক্রম হয়েছে। এছাড়া চট্টগ্রামে রপ্তানি এবং রপ্তানিমুখি কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২০০৬ ঘ.