পাবনা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা শহরের কালাচাঁদপাড়া বেলতলা সড়কে মঙ্গলবার রাতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।
আহতদের মধ্যে মিজানুর রহমান মিজান (৩০) নামে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের ভর্তি করা হয়েছে পাবনা সদর হাসপাতালে।
পাবনা সদর থানার ওসি মতিয়ার রহমান সাংবাদিকদের জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেলতলা সড়কে মিজান গ্র"প ও রোমেল গ্র"পের মধ্যে ওই সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষের ঘটনায় দুই পক্ষ আলাদা দুটি মামলা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২৫৫ ঘ.
bdnews24