ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলাদা মামলায় খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে সোমবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার দুটি আদালত।
চাঁদাবাজির একটি মামলায় তারেক ছাড়াও তার বন্ধু গিয়াস আল মামুনসহ অপর পাঁচ আসামির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
চাঁদাবাজির মামলায় তারেককে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে মহানগর হাকিম আদালত। কর ফাঁকির মামলায় কোকোর বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে মহানগর সিনিয়র জজ আদালত।
সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের এপ্রিল মাসে শাহবাগ থানায় খায়রুল বাশার নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় সোমবার তারেকের হাজিরার দিন ছিল।
তারেক হাজির না হওয়ায় এবং তার পক্ষে কোনো সময়ের আবেদন না করায় মহানগর হাকিম মেহেদি হাসান তালুকদার গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
আদালতে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।
২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর ৩ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এরপর ২০০৮ সালের সেপ্টম্বর মাসের প্রথম দিকে সর্বোচ্চ আদালত থেকে জামিন নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেকের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।
কোকোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনে সোমবার ঢাকার মহানগর সিনিয়র জজ এএনএম বশিরউল্ল
bdnews24