জামালপুর, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের মেলান্দহ-মাহমুদপুর সড়কে সোমবার নছিমনচাপায় রুমী আক্তার নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
রুমী মির্জা আজম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। তার বাবার নাম রফিকুল ইসলাম।
সকাল সাড়ে ১০টায় স্কুলে যাবার সময় রাস্তা পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মেলান্দহ থানার ওসি বিল্লাল উদ্দিন।
ঘটনার পর স্থানীয় স্কুলের ছাত্র-ছাত্রী ও বিক্ষুব্ধ জনতা আধঘণ্টা সড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
রুমি বাড়ি মেলান্দহের নলকুড়ি চারালদার গ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫২০ ঘ.
bdnews24