২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় র‌্যাব অভিযানে অস্ত্র উদ্ধার

বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2010, 04:47 AM

Updated : 24 Aug 2022, 07:11 PM

পটুয়াখালী, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। রোববার বিষখালী নদীর তীর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে র‌্যাব-৮ পটুয়াখালী ফাঁড়ির অধিনায়ক লেফটেন্যান্ট বিএন মহিউদ্দিন মজুমদার সাংবাদিকদের জানিয়েছেন। উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে আটটি পাইপগান, পাঁচ রাউন্ড গুলি, দুই রাউন্ড কার্তুজ ও ছয়টি রামদা। অস্ত্রগুলো সুন্দবরনের জলদস্যু জাহাঙ্গীর বাহিনীর বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাব কর্মকর্তা মহিউদ্দিন বলেন, সম্প্রতি পটুয়াখালী-বরগুনা ও সুন্দরবন সংলগ্ন সাগরে ডাকাতের তৎপরতা বেড়েছে। গত ২৪ জানুয়ারি রাতে কোস্টগার্ড ও ডাকাতদের মধ্যে গোলাগুলিতে কোস্টগার্ডের একজন গাইড প্রাণ হারায়। এরপর থেকে র‌্যাবের গোয়েন্দা দল তৎপরতা শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে ওই অস্ত্র উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ডাকাতদের গ্রেপ্তারেও চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৩০ ঘ.