২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলের বর্ধিত সভা বুধবার

বিরোধীদল বিএনপি সমর্থক ছাত্র সংগঠন ছাত্রদলের বর্ধিত সভা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। প্রায় এক দশক পর সংগঠনটির বর্ধিত সভা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2010, 04:57 PM

Updated : 24 Aug 2022, 06:50 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদল বিএনপি সমর্থক ছাত্র সংগঠন ছাত্রদলের বর্ধিত সভা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। প্রায় এক দশক পর সংগঠনটির বর্ধিত সভা হচ্ছে। এই সভায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বক্তব্য দেবেন বলে জানিয়েছেন সংগঠনের সহ-সভাপতি বজলুল করিম চৌধুরী ওরফে আবেদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সকাল ১০টায় বর্ধিত সভা শুরু হবে। এই সভায় তৃণমূল প্রতিনিধিদের সুপারিশের ভিত্তিতে সারা দেশের মেয়াদউত্তীর্ণ ও বিলুপ্ত কমিটিগুলোর পুনর্গঠন শুরু হবে। নতুন সদস্য সংগ্রহও একইসঙ্গে চলবে। কমিটি পুনর্গঠনের জন্য সারা দেশকে ১০-১২টি অঞ্চলে বিভক্ত করে কেন্দ্রীয় নেতাদের বিভিন্ন গ্র"পকে দায়িত্ব দেওয়া হতে পারে বলেও জানান আবেদ। এ ব্যাপারে ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ওয়ার্ড থেকে শুরু করে জেলা ও সাংগঠনিক জেলা পর্যন্ত সকল পর্যায়ের নেতৃত্বকে ঢেলে সাজাতে বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, বর্ধিত সভার পর সংগঠন গুছানোর পাশাপাশি বর্তমান সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি দেবে ছাত্রদল। তিনি জানান, কেন্দ্রীয় ও তৃণমূল মিলে প্রায় ৭০০ নেতাকর্মী এ সভায় যোগ দেবেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ২০০৩ সালে ছাত্রদলকে ঢেলে সাজাতে সংগঠনকে ১১টি সাংগঠনিক শাখায় ভাগ করে কেন্দ্রীয় নেতাদের নিয়ে করা ১১টি দলকে দায়িত্ব দিয়েছিলেন। তবে কিছুদিন পর ওই উদ্যোগ থমকে যায়। ছাত্রদল নেতারা জানান, এর আগে ২০০০ সালে সংগঠনের বর্ধিত সভা হয়েছিল। ওই সময় সংগঠনের সভাপতি ছিলেন হাবিবুন নবী খান সোহেল এবং সাধারণ সম্পাদক ছিলেন নাসিরুদ্দিন আহমেদ পিন্টু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৯ ঘ.