২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে সপ্তাহব্যাপী নাট্যোৎসব শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী 'নাট্য পার্বণ' বৃহস্পতিবার শুরু হয়েছে। চলবে ১৭ ফেব্র"য়ারি পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2010, 02:05 PM

Updated : 24 Aug 2022, 06:44 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী 'নাট্য পার্বণ' বৃহস্পতিবার শুরু হয়েছে। চলবে ১৭ ফেব্র"য়ারি পর্যন্ত। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে জাহাঙ্গীরনগর থিয়েটারের আয়োজিত এ উৎসব উদ্বোধন করেন অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক আনু মুহাম্মদ। পরে সংগঠনের কর্মীরা ক্যাম্পাসে শোভাযাত্রা বের করে। প্রতিদিন সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে নাটক মঞ্চায়িত হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পার্বণ আহ্বায়ক আব্দুল্লাহ সেরু। 'আজ প্রয়োজন একটি সুরের, একটি কঠোর স্বর'- এ স্লোগান সামনে রেখে শুরু হওয়া পার্বণের প্রথমদিন থাকছে নাট্য সংগঠন নাট্যচক্রের নাটক 'সাইকেলওয়ালা'। এছাড়া ১২ ফেব্র"য়ারি দৃশ্যপটের 'সক্রেটিসের জবানবন্দী', ১৩ ফেব্র"য়ারি জাহাঙ্গীরনগর থিয়েটারের 'সুপ্রভাত', ১৪ ফেব্র"য়ারি থিয়েটার আর্ট ইউনিটের 'কোর্ট মার্শাল' দেখানো হবে। ওইদিন রোকেয়া রফিক বেবীকে নাট্যজন সম্মাননা দেওয়া হবে। ১৫ ফেব্র"য়ারি মঞ্চস্থ হবে পালাকারের 'ডাকঘর', ১৬ ফেব্র"য়ারি জাহাঙ্গীরনগর থিয়েটারের 'ভাবমূর্তি' এবং মুন্সীগঞ্জ থিয়েটারের 'পাহারাদার'। ওইদিন গুণীজন সম্মাননা দেওয়া হবে ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দিকে। শেষদিন ১৭ ফেব্র"য়ারি নাট্যকেন্দ্রের নাটক 'ডালিমকুমার' মঞ্চস্থ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০২ ঘ.