ঢাকা, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আগামি ১৪ ও ২১ ফেব্রুয়ারি ঢাকাস্থ মার্কিন দূতাবাস বন্ধ থাকবে।
বৃহস্পতিবার দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
এতে বলা হয়, ওই দু'দিন কনস্যুলার সেকশন, পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারও বন্ধ থাকবে।
১৪ ফেব্র"য়ারি প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের জন্মদিন ও ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৪ই ফেব্র"য়ারি য্ক্তুরাষ্ট্রের এবং ২১শে ফেব্র"য়ারি বাংলাদেশের জাতীয় ছুটির দিন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তবে ওই দু'দিন মার্কিন নাগরিকদের জন্য প্রয়োজনে জরুরি সেবা দেওয়া হবে। এজন্য তারা ৮৮৫-৫৫০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/১৩৩৪ ঘ.
bdnews24