বরগুনা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনা সদর উপজেলার বাদামতলী বাজারে শনিবার গভীর রাতে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে।
বাজারের ইউনুস আলীর চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
আগুন নেভাতে গিয়ে খলিলুর রহমান ও সাইফুল ইসলাম নামে দুজন আহত হয়েছেন।
বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ সাংবাদিকদের জানান, আগুনে খলিলুর রহমান, ইউনুস খাঁ, আলতাফ হোসেন, ইউনুস আলী ও আবদুল জলিলের দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের গাড়ি গেলেও রাস্তা সরু হওয়ায় বাজারে ঢুকতে পারেনি। স্থানীয়রাই আগুন নিভিয়ে ফেলে।
ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে তাদের ১৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬১৫ ঘ.
bdnews24