২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিন্ডিকেটের মাধ্যমে ভালো কাজ করুন: বাণিজ্যমন্ত্রী

বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্যের কথা স্বীকার করে নিলেও দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছে বলে দাবি করলেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2010, 04:45 PM

Updated : 24 Aug 2022, 06:35 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্যের কথা স্বীকার করে নিলেও দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছে বলে দাবি করলেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "বাজারে সিন্ডিকেট নেই তা পুরোপুরি অস্বীকার করা যাবে না। তবে তা নিয়ন্ত্রণে রয়েছে।" বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে বিজিএমইএ আয়োজিত তিনদিনের পোশাক শিল্পের প্রদর্শনী 'চিটাগাং অ্যাপারেল ফেব্রিক অ্যান্ড এক্সেসরিজ এক্সপোজিশন' কাফেক্সপো ২০১০ উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের একথা বলেন। নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সিজেকেএস ইনডোর স্টেডিয়ামে এ প্রদর্শনী হচ্ছে। সিন্ডিকেটের মাধ্যমে 'ভালো কাজ' করার আহবান জানান ফারুক খান। পাশাপাশি সিন্ডিকেট ব্যবসায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, "বাজারে চাল, চিনি, ডাল, তেলসহ সব ধরনের ভোগ্যপণ্যের দাম বর্তমানে সহনীয় পর্যায়ে রয়েছে। চালের দাম কিছুটা বাড়লেও বতর্মানে তা কমেছে।" সরকার ওএমএস চালু করায় চালের দাম কমতে শুরু করেছে বলে উল্লেখ করে তিনি বলেন, বোরো ধান আসতে শুরু করলে দাম আরও কমে যাবে। এর আগে বিজিএমইএ আয়োজিত কাফেক্সপো-২০১০ এর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম শহরের বাইরে শিল্প স্থাপনের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এজন্য সহজ শর্তে ঋণসহ নানা ধরণের সুবিধা দেওয়া হবে। তিনি চট্টগ্রামে গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট নিরসনে সরকারের সদিচ্ছার কথাও উল্লেখ করেন। সঙ্কট নিরসনে সমুদ্র থেকে গ্যাস উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে ফারুক খান বলেন, "অচিরেই এ সঙ্কট থেকে আমরা মুক্তি পাব।" সমুদ্রবক্ষ থেকে গ্যাস উত্তোলনের বিরোধিতাকারীদের কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, "কিছু রাজনীতিবিদ না বুঝেই গ্যাস চুক্তি নিয়ে বিরোধিতা করছেন। তবে তাদের ধ্বংসাত্মক কর্মসূচিতে জনগণের কোন সমর্থন নেই।" অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশে জাপান দূতাবাসের কর্মকর্তা তাকানোরি উয়েহারা, বিজিএমইএ'র সভাপতি আবদুস সালাম মুর্শেদী, প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, এসএম আবু তৈয়ব প্রমুখ। বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের বাজার স