২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযানে গিয়ে যমুনা নদীতে কনস্টেবল নিখোঁজ

মাদকপাচারকারী ধরতে অভিযান চালাতে গিয়ে বুধবার রাতে এক পুলিশ কনস্টেবল যমুনা নদীতে ডুবে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2010, 05:52 AM

Updated : 24 Aug 2022, 06:36 PM

জামালপুর, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদকপাচারকারী ধরতে অভিযান চালাতে গিয়ে বুধবার রাতে এক পুলিশ কনস্টেবল যমুনা নদীতে ডুবে গেছে। দুর্ঘটনার শিকার শ্যামল কুমার চন্দ্র ইসলামপুরের বাহাদুরাবাদ নৌথানায় কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি বলে পুলিশ জানায়। ইসলামপুর থানার ওসি ফেরদৌস আলম সাংবাদিকদের বলেন, "রাত ৯টার দিকে নৌ থানার একটি দল হরিণধরা এলাকায় নদীতে মাদক পাচারকারীদের একটি ট্রলার আটক করে। আটকের সময় পাচারকারীদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে শ্যামল পানিতে পড়ে যান।" নিখোঁজ কনস্টেবলের সন্ধানে চেষ্টা চলছে বলে ওসি জানান। ওই ট্রলার থেকে ৩১০ বোতল ফেনসিডিল, ১৮ কেজি গাজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- সিরাজগঞ্জের আমিরুল ইসলাম, কুড়িগ্রামের দবির মোল্লা ও আইনুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১১৪৫ ঘ.