২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যায় ট্রলার ডুবে ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বুধবার একটি ট্রলার ডুবে তিন শ্রমিক নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2010, 09:04 AM

Updated : 24 Aug 2022, 06:34 PM

নারায়ণগঞ্জ, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বুধবার একটি ট্রলার ডুবে তিন শ্রমিক নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো তিনজন। ভোরে শহরের ৫ নম্বর ঘাট এলাকায় এমভি আলম নামের মাটিবাহী ট্রলারটি ডুবে যায় বলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন জানিয়েছেন। দুপুরে সাখাওয়াত (২৫), আরিফ (২৫) ও আছেরউদ্দিন (৩০) নামে তিন জনের লাশ উদ্ধার করা হয়। তাদের বাড়ি পাবনায়। নিখোঁজ শ্রমিকরা হলেন- লাল মিয়া, আলীম, ও আলাউদ্দিন। ওসি আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৫ নম্বর ঘাট এলাকায় ভেড়ানো অবস্থায় ৩০-৩৫ জন শ্রমিক ট্রলারে ঘুমিয়ে ছিলেন। অতিরিক্ত মালের চাপে ট্রলারটি ডুবে যায়।" দমকল বাহিনী ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ডুবুরি দল দুপুর ১২টার দিকে তিনটি লাশ উদ্ধার করে। নিখোঁজ অপর তিনজনকে উদ্ধারের চেষ্টা চলছে বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৪৪৫ ঘ.