ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকের একটি কক্ষে মঙ্গলবার সকালে আগুন লাগলেও সঙ্গে সঙ্গে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।
দমকল বাহিনী জানিয়েছে, অগ্নিকাণ্ডে আতঙ্ক দেখা দিলেও কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনের তিন তলার একটি কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে সকাল ১০টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
অগ্নি নির্বাপন যন্ত্রের সাহায্যে ব্যাংকের কর্মীরাই তা নিভিয়ে ফেলে বলে জানিয়েছেন দমকল বাহিনীর সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদী সুলতানা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টা ৮ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর তবে দমকলের গাড়ি যাওয়ার আগেই তা নিভিয়ে ফেলা হয়। দমকল বাহিনী সেখানে গিয়ে শুধু ধোঁয়া পায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/কিউএইচ/১১১৫ ঘ.
bdnews24