ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-"জীবনে প্রথমবারের মত ঢাকায় এসেছি। আমাদের স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হব। তাই আপনার কাছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রতীকী আবেদনপত্র জমা দিলাম।"
এভাবেই সোমবার রাজধানীর ধানমণ্ডিতে ছায়ানট ভবনে এক অনুষ্ঠানে সিরাজগঞ্জের চরের মেয়েরা উচ্চ শিক্ষা গ্রহণে নিজেদের স্বপ্নের কথা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিককে।
এ সময় রানীগ্রাম উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী রাবেয়া খাতুন ছাত্রীদের পক্ষে উপাচার্যের হাতে প্রতীকী আবেদনপত্র তুলে দেয়।
উপাচার্য তাদের স্বপ্ন পূরণ হবে এ আশা রেখে বলেন, "তোমরা একদিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করবে এটা আমি বিশ্বাস করি।"
সমাজে নানা ধরনের বৈষম্য রয়েছে উল্লেখ করে উপাচার্য বলেন, "শহর ও গ্রামের ছেলে-মেয়েদের মধ্যে শিক্ষার ক্ষেত্রে এখনো বৈষম্য রয়েছে। এ বৈষম্য কমিয়ে আনা সম্ভব। তার প্রমাণ তোমরাই।"
"নির্দিষ্ট লক্ষ্যে সঠিক উপায়ে অগ্রসর হলে সফলতা আসে। আমি আশা করি তোমরাও একদিন সফল হবে," বলেন উপাচার্য।
চরাঞ্চলের ২৩২ জন মেয়েকে শিক্ষা সহযোগিতা দেওয়া হচ্ছে সে কথা তুলে ধরতে এ অনুষ্ঠানের আয়োজন করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিড।
মেয়ে শিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রমের আওতায় 'চরের মেয়ে পরে'-এই কথাটি বদলে বলুন, 'চরের মেয়েও পড়ে' এই স্লোগানকে ধারণ করে ২০০৯ সাল থেকে এ শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে বলে জানান সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর জাকি হাসান।
স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা শার্প এ কার্যক্রম বাস্তাবায়ন করছে বলে জানান তিনি।
জাকি হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেয়েশিশুদের প্রাথমিক শিক্ষা গ্রহণ আগের তুলনায় বাড়লেও চরাঞ্চলে এ সংখ্যা খুবই কম। উচ্চ শিক্ষা দূরের কথা মাধ্যমিকেও পা দিচ্ছে হাতে গোনা কয়েকজন মেয়ে।"
মেয়েদের উচ্চ শিক্ষা গ্রহণে সহযোগিতা করতে এ কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, "সিরাজগঞ্জের দুর্গম ১৩টি চরের ২৩২ মেয়েকে শিক্ষা উপকরণ, স্কুলে যাতয়াতের ব্যবস্থা, স্কুল পোশাক, পড়ালেখায় সাহায্যের জন্য শিক্ষকরা সার্বক্ষণিক সহযোগিতা করছেন।"
চরগুলো হলো-মহেশকাংলা, সয়াশেখা, দোগাছি, বড়কয়ড়া, চরকাটেঙ্গা, সিঙ্গাবিল, ক্ষুদ্রকাটেঙ্গা, ষোলশত জাঙ্গালিয়া, বড়ধুল, গাছ চাপড়ী, মুলকান্দি, বিলমহিশা ও বেলকুচি।
পঞ্চম থেকে সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত এসব শিক্ষার্থীকে পাঁচ শিক্ষক তাদের শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করছেন জানিয়ে তিনি বলেন, "এ কার্যক্রম এসএসসি পরীক্ষা পর্যন্ত অব্যাহত থাকবে।"
স্কুল পড়
bdnews24