২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাক চাপায় নিহত

গাজীপুরে ট্রাক চাপায় এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2010, 04:14 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

গাজীপুর, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরে ট্রাক চাপায় এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পোড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকটি তাকে পিছন থেকে চাপা দেয় বলে পুলিশ জানিয়েছে। নিহত আবুল কালাম পলাশ (২৭) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে ফটোকপি ও মুদি ব্যবসা করতেন। তিনি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার উত্তর রাণীগাঁও গ্রামের হেকু মিয়ার ছেলে। নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, মটরসাইকেলে করে গাজীপুরে আসার পথে রাত ৭টার দিকে দুর্ঘটনার শিকার হন পলাশ। ট্রাকটি আটক করা যায়নি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৪ ঘ.