২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নাবিকদের উদ্ধারে সক্রিয় সরকার'

সোমালিয়ার জলদস্যুদের ছিনতাই করা বাংলাদেশি জাহাজের ২৬ নাবিককে মুক্ত করতে সরকার সক্রিয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 03:11 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমালিয়ার জলদস্যুদের ছিনতাই করা বাংলাদেশি জাহাজের ২৬ নাবিককে মুক্ত করতে সরকার সক্রিয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, "নাবিকদের মুক্ত করতে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলেছে সরকার। "তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।" গত ৫ ডিসেম্বর আরব সাগরে ভারতের কোচিন বন্দর থেকে এমভি জাহান মণি নামের জাহাজটি ছিনতাই করে সোমালিয় জলদস্যুরা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মণি ছিনতাই হওয়া জাহাজের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে সোমবার পররাষ্ট্র ও নৌ সচিব, নৌ অধিদপ্তরের পরিচালক এবং জাহাজারে মালিকের সঙ্গে আলোচনা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএম/পিডি/২১০৫ ঘ.