২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় অস্ত্রসহ আটক ২

পাইকগাছা উপজেলার বাহিরবুনিয়া গ্রাম থেকে শনিবার রাতে অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 03:42 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

খুলনা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাইকগাছা উপজেলার বাহিরবুনিয়া গ্রাম থেকে শনিবার রাতে অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হয়েছেন- যশোর শহরের ষষ্টিতলাপাড়ার বাবুল হাওলাদার (৩০) ও উপশহর এলাকার মাসুদুর রহমান লিটু (২৮)। তাদের কাছ থেকে চীনের তৈরি একটি নাইন এমএম পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পাইকগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গভীর রাতে বাহিরবুনিয়া গ্রামের আনছার আলীর বাড়িতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আনছার আলী পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান এসআই আবুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২১২৪ ঘ.